ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

সাগরে বিকল পাথরঘাটার ১টি ট্রলার: ৩দিন ধরে ভাসছেন ১৭জেলে!

  • প্রকাশের সময় : Jul 4, 2026 ইং
সাগরে বিকল পাথরঘাটার ১টি ট্রলার: ৩দিন ধরে ভাসছেন ১৭জেলে! ছবির ক্যাপশন: সাগরে বিকল পাথরঘাটার ১টি ট্রলার: ৩দিন ধরে ভাসছেন ১৭জেলে!
ad728
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে পড়েছে। এতে ট্রলারে থাকা ১৭ জন জেলে গত তিন দিন ধরে গভীর সাগরে ভাসছেন। তাদের উদ্ধারে কোস্ট গার্ড ও ট্রলার মালিক সমিতি পৃথকভাবে অভিযান শুরু করেছে। গত শনিবার (৪ জুলাই) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

তিনি জানান, শুক্রবার রাতে ট্রলারটির মালিক মো. বেল্লাল হোসেন তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করেন। জানা গেছে, পাঁচ দিন আগে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে এফবি জাহান নামের মাছ ধরার ট্রলারটি ১৭ জন জেলেকে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারে থাকা সব জেলের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত সপ্তাহের শনিবার প্রয়োজনীয় রসদ নিয়ে ট্রলারটি সমুদ্রে যায়। তিন দিন আগে ট্রলারের সেফ (প্রপেলার) ভেঙে যাওয়ায় ট্রলারটি সম্পূর্ণ বিকল হয়ে সাগরে ভাসতে থাকে। পরে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা ট্রলার মালিকের সঙ্গে যোগাযোগ করে দ্রুত উদ্ধারের অনুরোধ জানান। তিনি আরও বলেন, খবর পাওয়ার পর বিষয়টি কোস্ট গার্ড পশ্চিম জোনকে জানানো হয়েছে। কোস্ট গার্ড ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে। পাশাপাশি বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও একটি পৃথক উদ্ধারকারী ট্রলার ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

উদ্ধার অভিযান চলমান রয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ট্রলারটি কিংবা ১৭ জেলের উদ্ধারের বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নয়নের খেসারত না অবহেলা! ড্রেন না থাকায় বৃষ্টিতেই থমকে যায়

উন্নয়নের খেসারত না অবহেলা! ড্রেন না থাকায় বৃষ্টিতেই থমকে যায়

ad300