ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে এসএসসি কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণের অভিযোগ!!

  • প্রকাশের সময় : May 4, 2026 ইং
তালতলীতে এসএসসি কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণের অভিযোগ!! ছবির ক্যাপশন: তালতলীতে এসএসসি কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণের অভিযোগ, দুই শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায়
ad728
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি-২০২৬ পরীক্ষা কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত দুই শিক্ষার্থীর ফলাফল ও শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত রবিবার (৩ মে) অনুষ্ঠিত গণিত পরীক্ষায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা যায়।
অভিযোগ অনুযায়ী, তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের পূর্ব সওদাগরপাড়া গ্রামের নজরুল ইসলাম খানের মেয়ে মোছাম্মৎ নাইমা তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষার্থী হিসেবে কেন্দ্রের ৪ নম্বর হলে পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা শুরুর সময় অন্য শিক্ষার্থীরা প্রশ্নপত্র পেলেও তাকে তাৎক্ষণিকভাবে প্রশ্ন দেওয়া হয়নি। প্রায় পাঁচ মিনিট পর দায়িত্বরত এক শিক্ষক অন্য হল থেকে একটি প্রশ্নপত্র এনে দেন।

পরবর্তীতে বাড়িতে গিয়ে সিলেবাস মিলিয়ে তিনি জানতে পারেন, তাকে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার পরিবর্তে ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। বিষয়টি বুঝতে পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন।

নাইমা জানান, প্রশ্নপত্র দেরিতে পাওয়ায় অতিরিক্ত সময় দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে প্রশ্নটি ভুল সিলেবাসের হওয়ায় তিনি স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারেননি।

তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের বলেন, নাইমা তাদের বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষার্থী এবং তাকে ভুল প্রশ্নপত্র দেওয়ার বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। একই সঙ্গে আরেক শিক্ষার্থী জান্নাতিকে নির্ধারিত সেটের পরিবর্তে অন্য সেটের প্রশ্নপত্র দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

এ বিষয়ে কেন্দ্রের হল সচিব মাওলানা শফিকুল ইসলাম বলেন, নাইমাকে অনিয়মিত প্রশ্ন দেওয়া হয়েছে কি না, তা তিনি নিশ্চিত নন। তবে অভিযোগ পাওয়ার পর বিষয়টি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. টিপু সুলতান জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রককে বিষয়টি অবহিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, পরীক্ষার দিন রাতেই অভিযোগ পাওয়া যায়। পরে শিক্ষা বোর্ডের কন্ট্রোলার ও ডেপুটি কন্ট্রোলারের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট শিক্ষার্থীর রোল নম্বরসহ প্রয়োজনীয় আবেদন বোর্ডে পাঠানোর জন্য কেন্দ্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বামনায় দ্রুতগামী অটোরিকশার চাপায় ৮ বছরের শিশুর মৃত্যু!

বামনায় দ্রুতগামী অটোরিকশার চাপায় ৮ বছরের শিশুর মৃত্যু!

ad300