ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হাসপাতালের সামনে স্বজনদের মধ্যে হাতাহাতি!

  • প্রকাশের সময় : Aug 4, 2026 ইং
তালতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হাসপাতালের সামনে স্বজনদের মধ্যে হাতাহাতি! ছবির ক্যাপশন: তালতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হাসপাতালের সামনে স্বজনদের মধ্যে হাতাহাতি!
ad728
তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার বেতীপাড়া এলাকায় স্বামীর বাড়িতে রীমা (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) এ ঘটনা ঘটে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রীমা বরগুনা সদর উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের পার্বতী কলাতলা এলাকার মৃত শহীদ মৃধার মেয়ে। তিনি তালতলীর মটখোলা বেতীপাড়া এলাকার ইউসুব মুসল্লির স্ত্রী। তাদের সংসারে ৯ ও ২ বছর বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। ঘটনার পর বিষয়টি তালতলী থানার অফিসার ইনচার্জকে (ওসি) জানানো হলে তিনি মরদেহের ময়নাতদন্তের নির্দেশ দেন। পরে মরদেহ বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে ময়নাতদন্তের সময় বরগুনা সদর হাসপাতালের পোস্টমর্টেম ঘরের সামনে নিহতের স্বজনদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে নিজেদের মধ্যে হাতাহাতির চেষ্টা করলে উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা এ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের জোর দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় দেড়শ বছরের পুরনো পুকুর খননের দাবিতে মানববন্ধন

পাথরঘাটায় দেড়শ বছরের পুরনো পুকুর খননের দাবিতে মানববন্ধন

ad300