ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

দখল-দূষণে অস্তিত্ব সংকটে তালতলীর আমখোলা খাল: জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকরা

  • প্রকাশের সময় : Jul 24, 2026 ইং
দখল-দূষণে অস্তিত্ব সংকটে তালতলীর আমখোলা খাল: জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ছবির ক্যাপশন: দখল-দূষণে অস্তিত্ব সংকটে তালতলীর আমখোলা খাল: জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকরা
ad728
তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের আমখোলা খাল দখল, দূষণ ও ভরাটের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, পানিতে তলিয়ে যাচ্ছে ফসলি জমি ও ধানের বীজতলা। এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ এবং বছরের পর বছর লোকসানের মুখে পড়ছেন শতাধিক কৃষক। দ্রুত খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া এলাকায় অবস্থিত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ আমখোলা খালটি একসময় আশপাশের কৃষিজমিতে সেচের পানি সরবরাহ এবং বর্ষাকালে অতিরিক্ত পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ, অবৈধ জাল ফেলে মাছ শিকার, কচুরিপানা ও পলি জমে খালটির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে প্রভাবশালীদের দখলে খালটির বিভিন্ন অংশ সংকুচিত হয়ে বর্তমানে সরু নালায় পরিণত হয়েছে। এ কারণে সামান্য বৃষ্টিতেই পানি নিষ্কাশন ব্যাহত হয়ে বিস্তীর্ণ কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে ধানের বীজতলা নষ্ট হওয়ার পাশাপাশি বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। দীর্ঘদিন ধরে এ অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

স্থানীয় কৃষক খেনচি মং, ফরিদ হাওলাদার, চিনতেন রাখাইন ও রাজিব হাওলাদারসহ একাধিক কৃষক বলেন, “একসময় এই খালের পানি দিয়ে জমিতে সেচ দিতাম, আবার বর্ষাকালে অতিরিক্ত পানি সহজেই নেমে যেত। এখন প্রভাবশালীরা বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে ও অবৈধ জাল ফেলে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ করে মাছ শিকার করছে। পলি ও কচুরিপানায় খাল ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই বীজতলা তলিয়ে যায়, ফসল নষ্ট হয়। বছরের পর বছর লোকসান গুনতে গুনতে আমরা দিশেহারা হয়ে পড়েছি।” তারা আরও অভিযোগ করেন, খালটি দখলমুক্ত করার দাবি জানালে উল্টো অপপ্রচার চালানো হয় এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। তাই দ্রুত অবৈধ দখল উচ্ছেদ করে খালটির পুনঃখননের দাবি জানান তারা। ভুক্তভোগী কৃষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সোনাকাটা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহাগ খান বলেন, “একটি প্রবহমান খাল দখল করে হাজারো কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে ফেলা অত্যন্ত দুঃখজনক। আমি কৃষকদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিষদের প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। পরে উপজেলা প্রশাসন অবৈধ জাল অপসারণ করলেও প্রভাবশালীরা আবারও জাল স্থাপন করেছে। পাশাপাশি আমার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারও চালানো হচ্ছে।”

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “অবৈধ দখলদারদের হাত থেকে আমখোলা খাল দ্রুত উদ্ধার করা হবে। পাশাপাশি স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনতে খালটি পুনঃখননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের ঘোষণার দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আমখোলা খাল পুনরুদ্ধার করা হলে জলাবদ্ধতা কমবে, কৃষিকাজে গতি ফিরবে এবং এলাকার কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেতাগীতে জালিয়াতির মাধ্যমে বিক্রি করা জমি পুনর্দখলের চেষ্টার

বেতাগীতে জালিয়াতির মাধ্যমে বিক্রি করা জমি পুনর্দখলের চেষ্টার

ad300