ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে ধান রোপণের সময় মাঠেই লুটিয়ে পড়ে দিনমজুরের মৃত্যু

  • প্রকাশের সময় : Aug 29, 2026 ইং
তালতলীতে ধান রোপণের সময় মাঠেই লুটিয়ে পড়ে দিনমজুরের মৃত্যু ছবির ক্যাপশন: তালতলীতে ধান রোপণের সময় মাঠেই লুটিয়ে পড়ে দিনমজুরের মৃত্যু
ad728
মহিবউল্লাহ কিরন,বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে চড়া রোদের মধ্যে ক্ষেতে ধান রোপণের সময় শামসুল হক (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে হিটস্ট্রোককে মৃত্যুর কারণ হিসেবে ধারণা করছেন চিকিৎসক। গত শনিবার ২৯ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামসুল হক ছোটবগী ইউনিয়নের জাকির তবক গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তিনি বর্তমানে নিশানবাড়িয়া ইউনিয়নের বড় কুজানপাড়া এলাকায় বসবাস করতেন। পেশায় দিনমজুর। শামসুলের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্ত্রী তানিয়া বেগম বর্তমানে সন্তানসম্ভবা। সহকর্মী দিনমজুর ইব্রাহিম জানান, বড় ভাইজোড়া এলাকার কৃষক সালাম হাওলাদারের জমিতে দৈনিক ৯৫০ টাকা মজুরিতে ৭ জন শ্রমিক ধান রোপণের কাজ করছিলেন। সকাল থেকে কাজ করার পর দুপুর সাড়ে ১১টার দিকে প্রচণ্ড রোদে ও গরমে হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন শামসুল। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, "হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তীব্র গরমের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়ে থাকতে পারে।" খবর পেয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম হাসপাতালে যান। তিনি বলেন, "আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"

শামসুল হকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কমিটির রেজুলেশন ও টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ,

কমিটির রেজুলেশন ও টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ,

ad300