ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

ঢাকার মোহাম্মদপুর এলাকার ‘কিলার গ্রুপ’-এর সদস্য মোল্লা কাউসার পটুয়াখালী থেকে গ্রেফতার

  • প্রকাশের সময় : Mar 11, 2026 ইং
ঢাকার মোহাম্মদপুর এলাকার ‘কিলার গ্রুপ’-এর সদস্য মোল্লা কাউসার পটুয়াখালী থেকে গ্রেফতার ছবির ক্যাপশন: পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসার গ্রেফতার
ad728
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার মোহাম্মদপুর এলাকার কথিত ‘কিলার গ্রুপ’-এর সদস্য এবং হত্যা চেষ্টা মামলার আসামি মোল্লা কাউসার (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও র‍্যাব-২ মোহাম্মদপুরের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সন্ধ্যায় পটুয়াখালী সদর উপজেলার মুসলিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোল্লা কাউসার পটুয়াখালীর বড় বিঘাই এলাকার কেউয়াবুনিয়া গ্রামের শানু প্রকাশ মামুন মৃধার ছেলে। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় বসবাস করতেন।

র‍্যাব জানায়, অভিযুক্তরা মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসার একটি স্পট নিয়ন্ত্রণ করত বলে অভিযোগ রয়েছে। স্থানীয় এক ব্যক্তি ও তার বন্ধুরা ওই এলাকায় মাদক বিক্রি বন্ধ করে দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মোহাম্মদপুরের বসিলা রোড এলাকায় সংঘবদ্ধভাবে বাদী ও তার বন্ধুর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তারা গুরুতরভাবে আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়।

র‍্যাব আরও জানায়, ঘটনার পর থেকেই তারা ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্তরা বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে থাকার চেষ্টা করলেও র‍্যাবের গোয়েন্দা তৎপরতায় তাদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে পটুয়াখালী সদর উপজেলার মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোল্লা কাউসারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৮ দিনের সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা

৫৮ দিনের সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা

ad300