ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

ফটো সাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে ‘মব সৃষ্টির ষড়যন্ত্র’: বরগুনায় মানববন্ধন

  • প্রকাশের সময় : May 6, 2026 ইং
ফটো সাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে ‘মব সৃষ্টির ষড়যন্ত্র’: বরগুনায় মানববন্ধন ছবির ক্যাপশন: ফটো সাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে ‘মব সৃষ্টির ষড়যন্ত্র’: বরগুনায় মানববন্ধন
ad728
বরগুনার পরিবেশ যোদ্ধা ও ফটোসাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে মব সৃষ্টির ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৬ মে) সকাল ১০টায় বরগুনা সদরঘাট মসজিদ মার্কেট চত্বরে ও বরগুনা প্রেসক্লাব এর সামনে এ কর্মসূচির আয়োজন করে বরগুনা সাংবাদিক ইউনিয়ন ও ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বরগুনার তালতলী উপজেলার নিদ্রা সৈকতে সংরক্ষিত বনের মধ্যে অবৈধভাবে রাস্তা ও পাকা স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় আরিফ রহমানকে লক্ষ্য করে ষড়যন্ত্র করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় সোনাকাটা ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস ফরাজী ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শহীদ আকনের নেতৃত্বে আরিফ রহমানসহ বনবিভাগের দুই কর্মকর্তা—নলবুনিয়া ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাওন এবং সখিনা বন বিটের বিট অফিসার রাহিমুল ইসলাম জুমেলের বিরুদ্ধে মানববন্ধন করে মব সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়।

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা উপজেলা শাখার সভাপতি মুফতি ইদ্রিসুর রহমান, বরগুনা অ্যানিমেল লাভার্সের সভাপতি হোসনেয়ারা ছবি, ‘সবুজ বরগুনা’র প্রতিষ্ঠাতা আরিফ হোসেন খান, ‘ধরা’র বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, জুলাই যোদ্ধা মো. হান্নান মিয়া, সাংবাদিক শাহ আলী এবং ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বরিশাল বিভাগের সভাপতি অলিউল্লাহ আল আমিন।

বক্তারা বলেন, তালতলীর নিদ্রা সৈকত, টেংরাগিরি ও শুভ সন্ধ্যা এলাকাসহ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে পরিবেশকর্মী ও সাংবাদিকদের নিরাপদে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আরিফ রহমানের বিরুদ্ধে মব সৃষ্টির ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় ইউনিয়ন চৌকিদারদের মাঝে নতুন বাইসাইকেল বিতরণ

পাথরঘাটায় ইউনিয়ন চৌকিদারদের মাঝে নতুন বাইসাইকেল বিতরণ

ad300