ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

ঈদকে কেন্দ্র করে পটুয়াখালী-বরগুনায় র‌্যাব-৮ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

  • প্রকাশের সময় : May 27, 2026 ইং
ঈদকে কেন্দ্র করে পটুয়াখালী-বরগুনায় র‌্যাব-৮ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছবির ক্যাপশন: ঈদকে কেন্দ্র করে পটুয়াখালী-বরগুনায় র‌্যাব-৮ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার
ad728
পটুয়াখালী প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পটুয়াখালী ও বরগুনা জেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা, পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করা এবং যাত্রীদের ছিনতাই ও প্রতারণার হাত থেকে রক্ষা করতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা গেছে, পটুয়াখালী ও বরগুনার বৃহত্তর পশুর হাট, কেন্দ্রীয় বাস টার্মিনাল, লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পশুর হাটগুলোতে জাল টাকা শনাক্তে অত্যাধুনিক মেশিন স্থাপন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

এছাড়া মহাসড়ক, ফেরিঘাট, লঞ্চ টার্মিনাল ও পশুর হাট এলাকায় পোশাকধারী এবং সাদা পোশাকে র‌্যাব সদস্যদের টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন পশুর হাটে আভিযানিক দল মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় এবং ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারেন।

কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি রোধেও র‌্যাব-৮ কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়।

ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে বাস টার্মিনাল ও লঞ্চঘাট এলাকায় নিয়মিত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে, যাতে যাত্রীরা ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পরে না পড়েন।

একই সঙ্গে জেলার বিভিন্ন মার্কেট, বিপণিবিতান ও ঈদগাহ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা:

৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা:

ad300