ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

ভোলার পিআইও বরিশালে গ্রেফতার, চেক জালিয়াতি মামলায় আটক

  • প্রকাশের সময় : Apr 24, 2026 ইং
ভোলার পিআইও বরিশালে গ্রেফতার, চেক জালিয়াতি মামলায় আটক ছবির ক্যাপশন: ভোলার পিআইও বরিশালে গ্রেফতার, চেক জালিয়াতি মামলায় আটক
ad728
ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে গ্রেফতার করেছে বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশ। শুক্রবার বিকেলে বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এনআই অ্যাক্টের (চেক প্রতারণা) মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের পর থেকেই তথ্যপ্রযুক্তির সহায়তায় তার ওপর নজরদারি চালানো হচ্ছিল।বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে বরিশালের এয়ারপোর্ট থানায় একটি, ঝালকাঠিতে তিনটি এবং বরগুনার বামনা থানায় সাতটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।

তিনি আরও জানান, শুক্রবার বিকেলে নগরীর লুৎফর রহমান সড়কের বাসা থেকে বিজন কৃষ্ণ খরাতীকে আটক করা হয়। তার বিরুদ্ধে ঝালকাঠিসহ বিভিন্ন থানায় আরও একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, মনপুরা উপজেলার পিআইও বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে চেক জালিয়াতি ও সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর থেকেই তিনি গত দুই সপ্তাহ ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

তার গ্রেফতারের খবরে মনপুরা উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে আহত একটি লক্ষ্মী প্যাঁচা উদ্

বরগুনার আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে আহত একটি লক্ষ্মী প্যাঁচা উদ্

ad300