ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বেতাগীতে এসএসসিতে মানবিকে উপজেলার সেরা 'কথা মনি হালদার'

  • প্রকাশের সময় : Aug 10, 2026 ইং
বেতাগীতে এসএসসিতে মানবিকে উপজেলার সেরা 'কথা মনি হালদার' ছবির ক্যাপশন: বেতাগীতে এসএসসিতে মানবিকে উপজেলার সেরা 'কথা মনি হালদার' #দৈনিক_শেষকথা #বরগুনা_খবর #Daily_Seshkatha_Barguna_News
ad728
বেতাগী প্রতিনিধি: এসএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফলে বরগুনার বেতাগী উপজেলায় মানবিক বিভাগ থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে উপজেলা সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন কথা মনি হালদার। তিনি বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১০০১ নম্বর পেয়েছেন। ফলাফল প্রকাশের পর কথা মনি হালদারের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। মানবিক বিভাগ থেকে উপজেলায় সর্বোচ্চ নম্বর অর্জন করে তিনি শুধু নিজের নয়, বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজেরও সুনাম বৃদ্ধি করেছেন। কথা মনি হালদারের বাবা সঞ্জয় হালদার সরকারি জীবন বীমা কর্পোরেশনের বেতাগী উপজেলা শাখায় ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত। তার মা সুচিত্রা রানী একজন গৃহিণী। বাবা-মায়ের অনুপ্রেরণা ও শিক্ষকদের সহযোগিতায় পড়াশোনায় নিয়মিত মনোযোগী ছিলেন কথা মনি। বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শাহীন বলেন, “কথা মনি মানবিক বিভাগে উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে আমাদের প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে। তার এই সাফল্যে আমরা গর্বিত। আমি তার ভবিষ্যৎ জীবনের মঙ্গল ও সাফল্য কামনা করি।”

কথা মনি হালদারের এই অর্জন বেতাগী উপজেলার শিক্ষাঙ্গনে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তার কৃতিত্ব আগামী দিনে অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করছেন শিক্ষক ও অভিভাবকরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় নৃশংস ইরানি হত্যাকাণ্ডে পলাতক স্বামী গ্রেফতার

বরগুনায় নৃশংস ইরানি হত্যাকাণ্ডে পলাতক স্বামী গ্রেফতার

ad300