বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা জেলা পুলিশের প্রতিটি ইউনিটের কার্যক্রমের গতি বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে গৃহীত বার্ষিক পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বরগুনা সদর থানা পরিদর্শন করেছেন বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা।
গত রবিবার (৫ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ পরিদর্শনে পুলিশ সুপার থানার বিভিন্ন শাখার কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণ, সেবা প্রদানসহ সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মো. হাছনাইন পারভেজ ও ওসি (তদন্ত) উপস্থিত থেকে পুলিশ সুপারকে প্রয়োজনীয় তথ্য প্রদান ও সার্বিক সহযোগিতা করেন। পরিদর্শন শেষে বরগুনা সদর থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার। পাশাপাশি তিনি সেবার মান আরও উন্নত করা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বরগুনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার প্রতিটি ইউনিটে কার্যক্রমের মানোন্নয়ন এবং সেবার গুণগত মান বৃদ্ধি নিশ্চিত করতে ধারাবাহিকভাবে এ ধরনের বার্ষিক পরিদর্শন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দৈনিক শেষকথা Seshkatha News