বরগুনা প্রতিনিধি: জেলা পুলিশ লাইনের ভেতরের রাস্তা ব্যবহার করে গরু চুরি করে পালানোর সময় এক চোরকে আটক করেছেন স্থানীয়রা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রেনু বেগম জানান, কষ্টার্জিত অর্থে কেনা তার লাল রঙের গরুটি দীর্ঘদিন ধরে পুলিশ লাইনের সামনের ফাঁকা স্থানে বেঁধে রাখা ছিল। রাতে চোর গরুটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে পুলিশ লাইনের ভেতর থেকেই তাকে আটক করেন। পরে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ লাইনের মতো সুরক্ষিত এলাকার ভেতরের পথ ব্যবহার করে চুরির চেষ্টার ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দৈনিক শেষকথা Seshkatha News