ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বামনায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: অভিযানে আতঙ্কে কারবারিরা

  • প্রকাশের সময় : Jul 2, 2026 ইং
বামনায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: অভিযানে আতঙ্কে কারবারিরা ছবির ক্যাপশন: বামনায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: অভিযানে আতঙ্কে কারবারিরা
ad728
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনার বামনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়েছে বামনা থানা পুলিশ। অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে চলমান বিশেষ অভিযানে একের পর এক মাদক কারবারি গ্রেপ্তার হওয়ায় এলাকাজুড়ে মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি মোহাম্মদ ফারুক হোসেন মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। মাদক কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি মোবাইল ডিভাইস ব্যবহার করে পরিচালিত অনলাইন জুয়ার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়দের দাবি, ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড অনেকটাই কমে এসেছে। অনেক অপরাধী এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। একই সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ও সামাজিক নানা সমস্যা মামলা ছাড়াই আলোচনার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এর ফলে থানায় মামলার সংখ্যাও আগের তুলনায় কমেছে। স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, ওসি নিজে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চলে নিয়মিত তদারকি করছেন এবং পুলিশ সদস্যদের দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে। থানায় সেবা নিতে আসা একাধিক ভুক্তভোগীও দ্রুত ও আন্তরিক পুলিশি সেবা পাওয়ার কথা জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা ওসি ফারুক হোসেনের কার্যক্রমকে স্বাগত জানান।

এ বিষয়ে ওসি মোহাম্মদ ফারুক হোসেন বলেন, "বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সেই নির্দেশনার আলোকে বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয় এবং বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় বামনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আমরা কোনো ছাড় দেব না। খুব শিগগিরই বামনাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। মাদক, জুয়া কিংবা যে কোনো অপরাধের তথ্য পুলিশকে দিন, আপনার পরিচয় গোপন রাখা হবে।"

পুলিশের দাবি, জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে বামনায় মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে আরও ইতিবাচক ফলাফল অর্জন সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

ad300