ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বামনায় বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Apr 10, 2026 ইং
বামনায় বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বামনায় বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ad728

মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, বামনা (বরগুনা): বরগুনার বামনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ নিকহাত আরা। সভায় নববর্ষ উদযাপনকে জাঁকজমকপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল করতে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ এবং বামনা থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই অসীম বিশ্বাস। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ রানা, বরগুনা সরকারি মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক পরিমল চন্দ্র কর্মকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন হাওলাদার এবং বামনা সদর বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. রায়হান নাজির ধলু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ তাসমিন জাহান, পল্লী বিদ্যুতের এজিএম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সজিব হোসেন মুন্না, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ (ভারপ্রাপ্ত), স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

কর্মসূচির বিস্তারিত:
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বাংলা নববর্ষের দিন সকাল ৮টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ’ গান দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হবে। পরে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।

এছাড়া বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী কর্মসূচির শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটবে।

সভায় বক্তারা বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আনন্দমুখর করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনে এমপি হতে বরিশালে বিএনপির ৩৫ নেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে বরিশালে বিএনপির ৩৫ নেত্রী

ad300