ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

আমতলীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন

  • প্রকাশের সময় : Apr 3, 2026 ইং
আমতলীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন ছবির ক্যাপশন: আমতলীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন
ad728

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ টেপুরা গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে এক প্রবাসীর বসতঘর। এতে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

ক্ষতিগ্রস্ত প্রবাসী মো. কবির মাদবর উপজেলার দক্ষিণ টেপুরা গ্রামের শাহজাহান মাদবরের ছেলে। তিনি কাতার প্রবাসী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে কষ্ট করে উপার্জিত প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে কবির মাদবর একটি চৌচালা কাঠের ঘর নির্মাণ করেন। সম্প্রতি তিনি কাতার থেকে দেশে ফিরে পরিবার নিয়ে সেখানে বসবাস শুরু করেন।

গত বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কবির মাদবর বাড়ির অদূরে কানাই মৃধা স্ট্যান্ডে ছিলেন এবং তার স্ত্রী শাহিনা বেগম বোনের বাড়িতে ছিলেন। এ সময় হঠাৎ বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তিনি দৌড়ে এসে দেখেন তার ঘর আগুনে পুড়ে যাচ্ছে।

পরে স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা নগদ ৩ লাখ টাকা, আধা ভরি স্বর্ণালংকার, স্টিলের দুটি আলমিরা, ফ্রিজ, কাপড়-চোপড়, আসবাবপত্র, চালসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এমনকি বিদেশ যাওয়ার জন্য রাখা তার পাসপোর্টও আগুনে পুড়ে গেছে বলে জানান তিনি।

ক্ষতিগ্রস্ত কবির মাদবর দাবি করেন, ঘরের পশ্চিম পাশের জানালা ভেঙে পেট্রল ঢেলে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, “আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার সঙ্গে কারও কোনো বিরোধ নেই। কেন আমার ঘরে আগুন দেওয়া হলো বুঝতে পারছি না। আমি প্রশাসনের কাছে দুর্বৃত্তদের খুঁজে বের করে বিচার দাবি করছি।”

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আগুনে ঘর পোড়ার ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে একই রাতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠান

আমতলীতে একই রাতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠান

ad300