ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

আমতলীতে হামের উপসর্গে ১ শিশুর মৃত্যু: জেলায় মোট ৪জন

  • প্রকাশের সময় : Apr 9, 2026 ইং
আমতলীতে হামের উপসর্গে ১ শিশুর মৃত্যু: জেলায় মোট ৪জন ছবির ক্যাপশন: আমতলীতে ১ শিশুর মৃত্যু:
ad728
বরগুনার আমতলী উপজেলায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।গত বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

মৃত শিশুর নাম মো. আবু সালেহ। সে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাউলা গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা মো. আবু বক্করের ছেলে।

নিহতের বাবা মো. আবু বক্কর জানান, গত ৫ এপ্রিল তার ছেলে আবু সালেহর শরীরে হামের উপসর্গ দেখা দেয়। প্রথমে তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ৭ এপ্রিল তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল বিকেলে তার মৃত্যু হয়।

এ নিয়ে ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২০ জন ভর্তি হয়েছে এবং জেলায় হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।

এছাড়াও এখন পর্যন্ত সব মিলিয়ে জেলায় মোট ২০৬ জনের হাম শনাক্ত হয়েছে। বরগুনা হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৪ জন। বরগুনায় যেনো এক আতঙ্ক বিরাজ করছে।গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে বরগুনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ জেলিয়া ইয়াসমিন তথ্যটি নিশ্চিত করেছেন।

এদিকে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম জানান, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। এ পর্যন্ত হাসপাতালে মোট ১৮৪ জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে ৩৭ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, হামের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা গেলে হামের মতো সংক্রামক রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

আমতলীতে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

ad300