ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বেতাগীতে ল্যাংগুয়েজ, ডিবেটক্লাব উদ্বোধন, শিক্ষার্থীদের সাইবার সুরক্ষা ও সচেতনতা

  • প্রকাশের সময় : Aug 10, 2026 ইং
বেতাগীতে ল্যাংগুয়েজ, ডিবেটক্লাব উদ্বোধন, শিক্ষার্থীদের সাইবার সুরক্ষা ও সচেতনতা ছবির ক্যাপশন: Betagi Language, Debate Club inaugurated, Cyber ​​Security and Awareness - #Daily_Seshkatha_Barguna_News
ad728
বেতাগী (বরগুনা) প্রতিনিধি: জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগের তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিতর্ক ও ভাষাচর্চার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ উদ্বোধন করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মাদকের অপব্যবহার ও কুফল বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সূযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। এ সময় বেতাগী উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের নিয়মিত জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি ডিবেট ও ল্যাংগুয়েজ ক্লাবের কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাবের উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে উপভোগ্য বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব শিক্ষার্থীদের চিন্তার স্বচ্ছতা, যুক্তি উপস্থাপনের সক্ষমতা, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও সচেতনতামূলক আলোচনা সভায় শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে সতর্কতা, সাইবার বুলিং থেকে সুরক্ষিত থাকার উপায় এবং অনলাইনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বাল্যবিবাহ ও যৌতুকের কুফল এবং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকের অপব্যবহার ও এর ভয়াবহ পরিণতি সম্পর্কেও শিক্ষার্থীদের সচেতন করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতার পাশাপাশি যুক্তিবোধ, ভাষা ও যোগাযোগ দক্ষতা এবং সামাজিক ও নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও সুশিক্ষিত সমাজ গঠনের লক্ষ্যেই এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার শ্রমিকদল নেতা রিপন কাজী হত্যায় ৪৮ ঘণ্টার মধ্যে দুই

বরগুনার শ্রমিকদল নেতা রিপন কাজী হত্যায় ৪৮ ঘণ্টার মধ্যে দুই

ad300