বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সরকারি কলেজ মাঠে আগামীকাল ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্পে চক্ষু ও মাথাব্যথাজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার কথা জানানো হয়েছে। আয়োজকদের কাছ থেকে জানা যায়, ক্যাম্পে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, ওষুধ ও চশমাসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা থাকবে। দরিদ্র, অসহায়সহ আগ্রহী রোগীদের ক্যাম্পে এসে চিকিৎসাসেবা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উক্ত ক্যাম্পটি জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন-এর সৌজন্যে আয়োজন করা হচ্ছে---
তিনি আগামী বরগুনা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী।
দৈনিক শেষকথা Seshkatha News