ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে ভাইরাল হওয়া উপজেলা প্রকৌশলীর অডিও-র তদন্তে এলজিইডি!

  • প্রকাশের সময় : Jul 8, 2026 ইং
তালতলীতে ভাইরাল হওয়া উপজেলা প্রকৌশলীর অডিও-র তদন্তে এলজিইডি! ছবির ক্যাপশন: তালতলীতে ভাইরাল হওয়া উপজেলা প্রকৌশলীর অডিও-র তদন্তে এলজিইডি!
ad728
তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার তুলাতলী-নিউপাড়া সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ এবং উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। জানা গেছে, গত ২৮ জুন দৈনিক যুগান্তর, দৈনিক শেষ কথাসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় ‘বদলি হতে ৮-১০ লাখ টাকা লাগে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে বুধবার (৮ জুলাই) তদন্তের জন্য এলজিইডির পটুয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) তীর্থজিৎ রায় তালতলী উপজেলা প্রকৌশলীর কার্যালয় পরিদর্শনে আসেন। তদন্তকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন, সড়ক নির্মাণকাজের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। পাশাপাশি নির্মাণাধীন তুলাতলী-নিউপাড়া সড়ক সরেজমিনে পরিদর্শন করেন। এর আগে ওই সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, ঠিকাদারি কাজ অন্যের কাছে হস্তান্তর, নির্মাণকাজে বিভিন্ন অনিয়ম এবং তদারকিতে গাফিলতির অভিযোগ ওঠে। এসব অভিযোগ নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে স্থানীয় সংবাদকর্মীদের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ওই অডিওতে ঠিকাদারি কার্যক্রম, নির্মাণকাজের বিভিন্ন বিষয় এবং বদলির ক্ষেত্রে ‘জায়গামতো বদলি হতে ৮-১০ লাখ টাকা লাগে’—এমন বক্তব্য শোনা যায় বলে অভিযোগ রয়েছে। অডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্তের উদ্যোগ নেয়। এ বিষয়ে তদন্ত কমিটির দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) তীর্থজিৎ রায় বলেন, “আমাকে তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সরেজমিনে নির্মাণকাজ পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছি। ভাইরাল হওয়া অডিও ক্লিপটিও আমাদের নজরে এসেছে। অডিওটির সত্যতা ও সংশ্লিষ্ট অভিযোগগুলো আমরা যথাযথভাবে যাচাই-বাছাই করব। তদন্ত শেষে প্রকৃত তথ্য তুলে ধরে এক থেকে দুই সপ্তাহের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হবে।”

তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর অভিযোগের সত্যতা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় এআই প্রশিক্ষণ প্রকল্পে লিখিত পরীক্ষা: ভাইভায় নির্ব

বরগুনায় এআই প্রশিক্ষণ প্রকল্পে লিখিত পরীক্ষা: ভাইভায় নির্ব

ad300