ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

তালতলী উপজেলা সহকারী নির্বাচন অফিসারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ!!

  • প্রকাশের সময় : Apr 13, 2026 ইং
তালতলী উপজেলা সহকারী নির্বাচন অফিসারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ!! ছবির ক্যাপশন: তালতলী উপজেলা সহকারী নির্বাচন অফিসারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ!!
ad728
তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোসা. রুমা আক্তারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। নির্ধারিত অফিস সময় উপেক্ষা করে নিয়মিত দেরিতে অফিসে আসায় সাধারণ মানুষের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন সেবাপ্রার্থীরা।

সরকারি নিয়মানুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস খোলা থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তা প্রায় প্রতিদিনই সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে উপস্থিত হন। ফলে নির্ধারিত সময়ে কাজ শুরু না হওয়ায় সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। গত রোববার (১২ এপ্রিল) তিনি সকাল ৯টা ২০ মিনিটে অফিসে আসেন, যা নির্ধারিত সময়ের পর। এতে সেবা নিতে আসা নাঈমসহ একাধিক ব্যক্তি ক্ষুব্ধ হয়ে বলেন, “আমরা সকাল ৯টায় এসে কর্মকর্তাকে পাইনি। এতে সেবা গ্রহণে বিলম্ব হয়েছে এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে।”

সচেতন মহল মনে করছেন, সরকারি অফিসের সময়সূচি অমান্য করা শুধু শৃঙ্খলা লঙ্ঘন নয়, এটি জনগণের মৌলিক সেবাযোগের অধিকার ক্ষুণ্ন করে। তারা দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে সহকারী নির্বাচন অফিসার মোসা. রুমা আক্তার বলেন, “আমি মাঠপর্যায়ে তদন্তে থাকি এবং জেলা অফিসসহ বিভিন্ন স্থানে যেতে হয়, তাই সময়মতো অফিসে আসা সম্ভব হয় না।” তবে সকাল ৯টা ১৬ মিনিটে উপস্থিতির বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ আছে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মো. ফারুক হোসেন বলেন, “আমি ছুটিতে আছি এবং অসুস্থ। তবে বিষয়টি জেনেছি। তদন্ত করে যথাযথ কর্তৃপক্ষে প্রতিবেদন দেওয়া হবে।” জেলা নির্বাচন অফিসার মো. আতিকুল ইসলাম জানান, “অভিযোগ পেয়েছি। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে শো-কজ করা হবে।”

এ ঘটনায় তালতলীতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনিক পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলারসহ ১২ জেলে অপহৃত

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলারসহ ১২ জেলে অপহৃত

ad300