ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণের প্রভাব: বাড়ছে চর্মরোগ, সংকটে জনজীবন ও জীবিকা

  • প্রকাশের সময় : Aug 1, 2026 ইং
তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণের প্রভাব: বাড়ছে চর্মরোগ, সংকটে জনজীবন ও জীবিকা ছবির ক্যাপশন: তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণের প্রভাব: বাড়ছে চর্মরোগ, সংকটে জনজীবন ও জীবিকা
ad728
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ী ইউনিয়নজুড়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে দূষণের অভিযোগ ক্রমেই তীব্র হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিদ্যুৎ কেন্দ্র চালুর পর থেকেই এলাকায় চর্মরোগ, অ্যালার্জি ও বিভিন্ন স্বাস্থ্যসমস্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। একই সঙ্গে দূষিত পানি ও বায়ুর কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, পায়রা নদীতে কমে গেছে ইলিশসহ বিভিন্ন মাছের প্রাপ্যতা। এসব কারণে সামাজিক জীবনেও নেতিবাচক প্রভাব পড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ কেন্দ্রের কয়লার ছাই ও অন্যান্য বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করে বিভিন্ন স্থানে ফেলে রাখা হচ্ছে। এছাড়া কয়লা পরিবহনের ক্ষেত্রেও পরিবেশগত বিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না, ফলে ধুলাবালু ও দূষণ আশপাশের জনপদে ছড়িয়ে পড়ছে।

নিশানবাড়ী ইউনিয়নের বাসিন্দা সালেহা বেগম জানান, বিদ্যুৎ কেন্দ্র চালুর পর থেকে গোসল করলেই শরীরে তীব্র চুলকানি শুরু হয়। বর্তমানে তার মুখসহ প্রায় পুরো শরীরে চর্মরোগ ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, "মাঝেমধ্যে জ্বালাপোড়া এত বেড়ে যায় যে সহ্য করতে পারি না।" একই এলাকার তারা বানু বলেন, বিদ্যুৎ কেন্দ্র চালুর পর থেকেই তার শরীরজুড়ে চুলকানি শুরু হয়েছে। অনেক চিকিৎসা করিয়েও স্থায়ীভাবে সুস্থ হতে পারেননি। তিনি বলেন, "আমরা গরিব মানুষ, নিয়মিত ওষুধ কেনা সম্ভব হয় না। জ্বালাপোড়া শুরু হলে ফ্যানের নিচে বসলে একটু আরাম লাগে, কিন্তু আমাদের ঘরেই বিদ্যুৎ নেই।"

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকায় পরিচালিত ২১ জন নারীর একটি জরিপে ১৭ জনের শরীরে বিভিন্ন ধরনের চর্মরোগের লক্ষণ পাওয়া গেছে। এছাড়া তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, গত দুই বছরে চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় তিন গুণ বেড়েছে। বর্তমানে প্রতিদিন চিকিৎসা নিতে আসা রোগীদের প্রায় ৩০ শতাংশই অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন, দূষণের কারণে কৃষিজমির উৎপাদন কমে যাচ্ছে এবং পায়রা নদীর পানি দূষিত হওয়ায় আগের মতো ইলিশসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে না। এতে কৃষক ও জেলেদের জীবিকাও হুমকির মুখে পড়েছে। এলাকাবাসীর দাবি, তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত প্রভাব নিয়ে নিরপেক্ষ ও বৈজ্ঞানিক তদন্ত করা হোক। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, কয়লা পরিবহন এবং পরিবেশ সংরক্ষণে বিদ্যমান আইন যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
আমতলীর মহাশ্মশানঘাটে অবকাঠামোগত সংকট: উন্নয়নের দাবিতে ৩০ হাজ

আমতলীর মহাশ্মশানঘাটে অবকাঠামোগত সংকট: উন্নয়নের দাবিতে ৩০ হাজ

ad300