ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনার অন্যতম পর্যটন কেন্দ্র "রুহিতা বিচ"- অব্যবস্থাপনায় হারাচ্ছে সৌন্দর্য

  • প্রকাশের সময় : May 30, 2026 ইং
বরগুনার অন্যতম পর্যটন কেন্দ্র "রুহিতা বিচ"- অব্যবস্থাপনায় হারাচ্ছে সৌন্দর্য ছবির ক্যাপশন: বরগুনার অন্যতম পর্যটন কেন্দ্র "রুহিতা বিচ"- অব্যবস্থাপনায় হারাচ্ছে সৌন্দর্য
ad728
পাথরঘাটা প্রতিনিধি: রক্ষণাবেক্ষণের অভাবে বরগুনার পাথরঘাটার রুহিতা বিচ পর্যটনকেন্দ্রটি বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে, যা নিয়ে স্থানীয় বাসিন্দা, ফটো সাংবাদিক, পরিবেশ কর্মীসহ পর্যটকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

বরগুনার পাথরঘাটা উপজেলার সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র ‘রুহিতা বিচ’ বর্তমানে চরম অবহেলা ও অব্যবস্থাপনার শিকার। সরেজমিনে দেখা যায়, পর্যটকদের বিনোদনের জন্য নির্মিত অবকাঠামোগুলো রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। সমুদ্রতীরবর্তী ওয়াকওয়ে ও জেটির বিভিন্ন অংশ ভেঙে পড়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন দর্শনার্থীরা। এছাড়া পুরো বিচ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

পর্যটনকেন্দ্রটির শৌচাগারগুলোর অবস্থাও অত্যন্ত নাজুক ও অস্বাস্থ্যকর। পরিচ্ছন্নতা কর্মী ও রক্ষণাবেক্ষণের লোকজন পর্যাপ্ত না থাকায় এবং বর্জ্য অপসারণের কার্যকারী উদ্যোগ না নেওয়ায় দুর্গন্ধযুক্ত পরিবেশের সৃষ্টি হয়েছে, যা পর্যটকদের জন্য বর্তমানে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, পর্যটনকেন্দ্রটির উন্নয়নে অতীতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও নিয়মিত তদারকির অভাবে তা কোনো কাজেই আসছে না।

দ্রুত অবকাঠামো সংস্কার, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা। তাদের মতে, যথাযথ পদক্ষেপ নিলে রুহিতা বিচ পুনরায় পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় ও পরিবেশবান্ধব গন্তব্য হয়ে উঠতে পারে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় ১০০ ট্রলারে সমুদ্রগামী জীবন রক্ষাকারী সরঞ্জাম বিতর

পাথরঘাটায় ১০০ ট্রলারে সমুদ্রগামী জীবন রক্ষাকারী সরঞ্জাম বিতর

ad300