ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

পাথরঘাটায় চৌকি আদালত সক্রিয়করণ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : May 15, 2026 ইং
পাথরঘাটায় চৌকি আদালত সক্রিয়করণ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: পাথরঘাটায় চৌকি আদালত সক্রিয়করণ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
ad728
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় চৌকি আদালতের কার্যক্রম সক্রিয়করণ ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (১৪ মে) পাথরঘাটা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদের বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ। সভায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের লিগ্যাল এইড কার্যক্রমকে আরও সক্রিয় ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত সহায়তা নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

মোস্তফা মিয়ার সঞ্চালনায় মুক্ত আলোচনায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাখাল বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন হোসেন, পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম, সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা সহিদুল ইসলাম খালেক, অ্যাডভোকেট মিজানুর রহমান মঞ্জু, মসিউর রহমান, নাহিদ সুলতানা লাকি, আওলাদ হোসেন তুহিন এবং জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ক্লাইমেট এলায়েন্সের সভাপতি শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

সভায় নারগিস পারভীন মুক্তি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নারী নির্যাতন ও বাল্যবিবাহের বিভিন্ন চিত্র উপস্থাপন করেন।

বক্তারা বলেন, চৌকি আদালত কার্যকরভাবে পরিচালিত হলে সাধারণ মানুষ দ্রুত ও সহজে ন্যায়বিচার পাবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আদালতের ওপর চাপ কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে।

সভায় চৌকি আদালতের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় উপস্থিত বক্তারা চৌকি আদালতকে জনগণের আস্থা ও সেবার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা জেলা সরকারি গণগ্রন্থাগার: ১৯৮২ থেকে জ্ঞানচর্চার কেন্দ

বরগুনা জেলা সরকারি গণগ্রন্থাগার: ১৯৮২ থেকে জ্ঞানচর্চার কেন্দ

ad300