ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

পাথরঘাটায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

  • প্রকাশের সময় : May 19, 2026 ইং
পাথরঘাটায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ছবির ক্যাপশন: পাথরঘাটায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা
ad728
প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ-

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে পাথরঘাটা উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ শুরু হয়েছে।

গত মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়-এর সহযোগিতায় এ মেলার উদ্বোধন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালি ও মেলায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক, পাথরঘাটা মডেল প্রেসক্লাব-এর সভাপতি জাকির হোসেন খান-সহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তাপস পাল বলেন, সঠিক ভূমি রেকর্ড সংরক্ষণ এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা গেলে জনগণের ভোগান্তি অনেকাংশে কমানো সম্ভব। তিনি ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ ও স্বচ্ছ করতে ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

মেলায় ভূমি উন্নয়ন কর, মিউটেশন (নামজারি) ও অনলাইনভিত্তিক ভূমিসেবা বিষয়ে জনসচেতনতামূলক তথ্য তুলে ধরা হয়। আগামী ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় ডিজিটাল শিক্ষা প্রসারে জেলা প্রশাসকের মাল্টিমিডিয়া প

বরগুনায় ডিজিটাল শিক্ষা প্রসারে জেলা প্রশাসকের মাল্টিমিডিয়া প

ad300