ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

বেতাগীতে ভেকু দিয়ে মাটি কাটায় খালে ধসে পড়ল সরকারি টয়লেট:

  • প্রকাশের সময় : Jun 29, 2026 ইং
বেতাগীতে ভেকু দিয়ে মাটি কাটায় খালে ধসে পড়ল সরকারি টয়লেট: ছবির ক্যাপশন: বেতাগীতে ভেকু দিয়ে মাটি কাটায় খালে ধসে পড়ল সরকারি টয়লেট:
ad728
নিজস্ব প্রতিবেদক | বেতাগী (বরগুনা) : বরগুনার বেতাগী উপজেলার ১নং বিবিচিনি ইউনিয়নর তালগাছিয়া দড়িরচর বাজার থেকে পূর্ব দিকে বড়পাশা খালের সাঁকো পর্যন্ত আনুমানিক ১০০ থেকে ১২০ ফুট রাস্তা মেরামতের জন্য টিআর প্রকল্পের আওতায় ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের কাজ নিয়ম অনুযায়ী শ্রমিক দিয়ে না করে বেকু (খননযন্ত্র) ব্যবহার করায় সরকারি সম্পদের ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার সামান্য অংশের কাজ করতে একটি বেকু দিয়ে প্রায় চার ঘণ্টা কাজ করা হয়। স্থানীয়দের দাবি, ঘণ্টাপ্রতি প্রায় ৩ হাজার ৫০০ টাকা হিসাবে মোট প্রায় ১৪ হাজার টাকা ব্যয় হয়েছে। অথচ টিআর প্রকল্পের উদ্দেশ্য অনুযায়ী স্থানীয় নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার কথা ছিল। অভিযোগ রয়েছে, কাজের সময় তালগাছিয়া দড়িরচর বাজারের সরকারি টয়লেটের নিচ ও পাশ থেকে বেকু দিয়ে মাটি কেটে রাস্তা ভরাট করা হয়। এর ফলে টয়লেটের ভিত্তির নিচের মাটি সরে যায় এবং দুই দিন পর পুরো টয়লেটটি খালে ধসে পড়ে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য, বাজারে আসা পথচারী, পাশের মসজিদের মুসল্লি এবং মাদ্রাসার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সরকারি টয়লেট ও হাউজ ব্যবহার করে আসছিলেন। বেকু দিয়ে মাটি কাটার কারণে সেটি ধসে পড়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এ বিষয়ে কাজের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি লোকমান ফরাজি বলেন, "মাটি নেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা ছিল না। তাই বেকু দিয়ে পাশ থেকে মাটি কেটে রাস্তায় ফেলা হয়। পরে টয়লেটের নিচ থেকে মাটি সরে গেলে সেটি খালে পড়ে যায়।"

এ বিষয়ে মুহ. সাদ্দাম হোসেন বলেন, "বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

স্থানীয়দের দাবি, প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম বা অবহেলা হয়ে থাকলে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত সরকারি টয়লেট দ্রুত পুনর্নির্মাণ করা হোক এবং ভবিষ্যতে টিআর প্রকল্পে শ্রমিক নিয়োগের বিধান যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করা হোক।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন ৩টি কেন্দ্র অনুমোদন

বরগুনায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন ৩টি কেন্দ্র অনুমোদন

ad300