ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় সিঁধ কেটে চুরি করে বসতঘরে আগুন: মুহূর্তে ছাই

  • প্রকাশের সময় : May 15, 2026 ইং
বরগুনায় সিঁধ কেটে চুরি করে বসতঘরে আগুন: মুহূর্তে ছাই ছবির ক্যাপশন: বরগুনায় সিঁধ কেটে চুরি করে বসতঘরে আগুন: মুহূর্তে ছাই
ad728
স্টাফ রিপোর্টার: বরগুনার সদর উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুটে নেওয়ার পর বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ চোর চক্রের বিরুদ্ধে। আগুনে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় একটি পরিবারের আজীবনের সঞ্চয় ও স্বপ্ন।

গত বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক ২টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের আমতলী গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে ভস্মীভূত হওয়া বাড়ির মালিক আব্দুল লতিফ রাঢ়ি পেশায় একটি এতিমখানার সেবক।

পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের তাপ ও ধোঁয়ার গন্ধে তাদের ঘুম ভেঙে যায়। এসময় দ্রুত ঘর থেকে বেরিয়ে প্রাণে রক্ষা পেলেও ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশন, কাপড়চোপড়, চাল-ডালসহ কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। অল্প সময়ের মধ্যেই দোতলা কাঠের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

রাতের অন্ধকারে প্রথমে আগুন লাগার কারণ বুঝতে না পারলেও ভোর হলে স্থানীয়রা ঘরের সিঁধ কাটা দেখতে পান। এরপর ধারণা করা হয়, চোর চক্র প্রথমে চুরি করে পরে ঘটনাটি আড়াল করতে পরিকল্পিতভাবে ঘরে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় বাসিন্দা অপূর্ব মাঝি বলেন, “আগুনে পরিবারটির সহায়-সম্বল ও মাথাগোঁজার ঠাঁই সবকিছু ভস্মীভূত হয়েছে। সবার ধারণা, চোর চক্র চুরি করার পর ঘরটিতে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার।”

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আব্দুল লতিফ রাঢ়ি বলেন,
“আমি দিন আনি দিন খাই। একটি এতিমখানায় বাচ্চাদের দেখাশোনার কাজ করে যা পাই, তা দিয়েই তিলে তিলে জমি ও ঘর তৈরি করেছি। ঘরে যা ছিল সবই শেষ। এখন পরিবার নিয়ে কোথায় থাকব, কী খাব কিছুই বুঝতে পারছি না।”

আমতলী গ্রামের ইউপি সদস্য মানিক রায় বলেন,
“রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তখন চুরির বিষয়টি সামনে আসেনি। সকালে সিঁধ কাটা দেখে ধারণা করছি, চোর চুরি করার পর ঘরে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। অগ্নিকাণ্ডে লতিফ রাঢ়ি পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন।”

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম: গণপিটুনিতে নিহত কুখ্যাত সন্

বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম: গণপিটুনিতে নিহত কুখ্যাত সন্

ad300