ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএমকে অপসারণসহ ৩ দফা দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : Apr 12, 2026 ইং
বরগুনা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএমকে অপসারণসহ ৩ দফা দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন: বরগুনা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএমের বিরুদ্ধে দফায় দফায় মানববন্ধন,
ad728
রবিবার|১২ এপ্রিল, ২০২৬, বরগুনা প্রতিনিধি: পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) 'শেখ আব্দুর রহমানে'র বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নারী কর্মীদের সাথে অশালীন আচরণ এবং কর্মচারীদের মানসিক হয়রানির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে বরগুনা কার্যালয়। এসব ঘটনার প্রতিবাদে এবং ডিজিএম-এর অপসারণসহ ৩ দফা দাবিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ও আজ রবিবার (১২ এপ্রিল) বেলা ১১টায় অফিস চত্বরে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা।
বিক্ষোভরত কর্মচারীদের দাবি, ডিজিএম শেখ আব্দুর রহমান দীর্ঘদিন ধরে কর্মরত নারী কর্মীদের সাথে অশালীন আচরণ এবং সাধারণ কর্মচারীদের ওপর মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। গুরুতর অভিযোগ এসেছে, তার এই "প্রচণ্ড মানসিক চাপের শিকার হয়ে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) অফিসের বিলিং সুপারভাইজার সেলিনা ফিরোজ স্ট্রোক করেন।" এমনকি গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার সময় কোনো সহকর্মীকে সাথে যাওয়ার অনুমতি পর্যন্ত দেননি ডিজিএম। এমনকি উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে রেফার করা হলেও কোনো নারী সহকর্মীকে তার সঙ্গী হওয়ার সুযোগটুকুও দেওয়া হয়নি! এই অমানবিক আচরণের প্রতিবাদ করলে কর্মচারীদের সাথে তিনি আরো দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে,
কর্মচারীরা দাবি করেন, নিজের অপকর্ম ঢাকতে এবং পরিস্থিতি ভিন্ন খাতে নিতে ডিজিএম শেখ আব্দুর রহমান নিজে হাসপাতালে ভর্তি হয়ে ‘মারধরের নাটক’ সাজিয়েছেন! তিনি দাবি করেছেন, সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর (এইসি) মোঃ ওমর ফারুক তার ওপর এই হামলা চালিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে এবং জেনারেল ম্যানেজার (জিএম)-এর সহযোগিতায় ওমর ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে কর্মচারীরা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে আখ্যা দিয়েছেন,

এছাড়াও গত বৃহস্পতিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোঃ আবুল কাশেম বরগুনা অফিসে এলেও তার আচার আচরণ কর্মীদের আরও ক্ষুব্ধ করে তোলে! মোট ৪৬ জন কর্মচারী সম্মিলিতভাবে অভিযোগপত্র দিতে চাইলেও তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান এবং অভিযোগকারী কর্মীদের কক্ষ থেকে বের করে দেন! এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
"আমি এখানে তাদের অভিযোগ নিতে আসিনি! আমার অন্য কাজ আছে, কারো অভিযোগ থাকলে তা অফিসের যথাযথ প্রক্রিয়ায় লিখিত ভাবে জমা দিতে হবে!"

অন্যায় আচরণের প্রতিবাদে এবং কর্মপরিবেশ ফিরিয়ে আনতে কর্মচারীরা নিম্নোক্ত ৩ দফা দাবি উত্থাপন করেছেন:
১. ডিজিএম শেখ আব্দুর রহমানকে অবিলম্বে বরগুনা অফিস থেকে বদলি করতে হবে,
২. এইসি মোঃ ওমর ফারুকের ওপর জারিকৃত অন্যায় সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করতে হবে,
৩. ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ডিজিএম-এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে,

মানববন্ধনের পূর্বে আন্দোলনরত কর্মচারীরা তাদের দাবি সম্বলিত আবেদনপত্র বরগুনার জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর দাখিল করেছেন। কর্মচারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। বর্তমানে অফিসের স্বাভাবিক কাজ চললেও কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে চরম উত্তেজনা ও অসন্তোষতা বিরাজ করছে,,

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

আমতলীতে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

ad300