ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

  • প্রকাশের সময় : Apr 28, 2026 ইং
বরগুনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত ছবির ক্যাপশন: বরগুনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত
ad728
সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। গত মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সকাল ৯টায় বরগুনা জেলা জজশিপ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়। এর আগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরগুনার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সাইফুর রহমান। পরে আদালত প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়।

পরবর্তীতে জগন্নাথ পান্ডে স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সাইফুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ এম. এ. আজহারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রানা শেখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ ওসমান গণি, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল মাসুদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি মোঃ নুরুল আমিন, জিপি মোঃ আবদুল মজিদ তালুকদার এবং আইনজীবী সমিতির সদস্য সচিব মনোয়ারা আক্তার।

সভাপতির বক্তব্যে মোঃ সাইফুর রহমান বলেন, সংবিধান অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আদালতে সমান আশ্রয় লাভের অধিকারী। দরিদ্র বিচারপ্রার্থীরা যাতে অর্থের অভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সরকার ‘আইনগত সহায়তা প্রদান আইন ২০০০’ প্রণয়ন করেছে। এখন অসহায় ও দরিদ্র মানুষ বিনা খরচে বিচার পাওয়ার অধিকার রাখেন।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি সহায়-সম্বলহীন মানুষ সরকারি এই কর্মসূচির আওতায় এসে তাদের আইনি অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন। ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ আরও মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬’ উপলক্ষে সেরা প্যানেল আইনজীবী হিসেবে নির্বাচিত অ্যাডভোকেট এ কিউ ফারুক ও অ্যাডভোকেট মনোয়ারা আক্তারের হাতে শুভেচ্ছা স্মারক ও অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সুবিধাভোগী মোঃ মনিরুল ইসলাম ও মোসাঃ রেবা তাদের সমস্যা সমাধানের অভিজ্ঞতা তুলে ধরে অসহায়, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষকে সরাসরি মামলায় না গিয়ে লিগ্যাল এইড অফিসের সহায়তা নেওয়ার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনাজুড়ে গবাদিপশুর খুড়া ও লাম্পি রোগের প্রকোপ, ওষুধ সংকটে

বরগুনাজুড়ে গবাদিপশুর খুড়া ও লাম্পি রোগের প্রকোপ, ওষুধ সংকটে

ad300