ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

বরগুনায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক 'রেডিও উৎসব' অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : May 13, 2026 ইং
বরগুনায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক 'রেডিও উৎসব' অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক 'রেডিও উৎসব' অনুষ্ঠিত
ad728
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনায় তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং গ্রাম আদালতকে আরও জনবান্ধব করার লক্ষ্যে এক বর্ণাঢ্য 'রেডিও উৎসব' অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ মে, ২০২৬ সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে লোকবেতার এফএম ৯৯.২ এই উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর সহায়তায় বাস্তবায়িত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন: “স্বল্প সময়ে ও স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে—এই স্লোগানকে আমাদের বাস্তবে রূপ দিতে হবে। গ্রাম আদালতকে বিশেষ করে নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে হবে। তবেই তৃণমূলে দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করা সম্ভব হবে।”

জেন্ডার সংবেদনশীলতার ওপর গুরুত্বারোপ
আলোচনা সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যপদ্ধতি এবং বিচার ব্যবস্থায় জেন্ডার সংবেদনশীলতা নিশ্চিত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা জোর দিয়ে বলেন যে, গ্রাম আদালত সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিনিধিদের আচার-আচরণ এবং কার্যক্রমে অবশ্যই জেন্ডার সচেতন হতে হবে, যাতে নারীরা বিচারপ্রার্থী হিসেবে আস্থা পায়।

বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস তার বক্তব্যে বলেন, গ্রাম আদালত তৃণমূলের বিরোধ নিষ্পত্তির সহজতম মাধ্যম। এটি জেন্ডার সংবেদনশীল হলে বিচার ব্যবস্থায় নারীর অংশগ্রহণ ও আস্থা আরও বাড়বে।
অংশগ্রহণ ও বিশেষ আয়োজন:
অনুষ্ঠানে বরগুনা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আজিজ স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতনতার ওপর গুরুত্ব দেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে লোকবেতারের ভূমিকার প্রশংসা করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: হাফিজুর রহমান, সভাপতি ও আবু জাফর সালেহ, সাধারণ সম্পাদক, বরগুনা প্রেসক্লাব। সিনিয়র সাংবাদিক জাকির হোসেন মিরাজ, জাহাঙ্গীর এবং আসাদুজ্জামান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন লোকবেতার এফএম ৯৯.২-এর পরিচালক সিনিয়র সাংবাদিক কামাল হোসেন। দিনব্যাপী এই আয়োজনে আলোচনা সভার পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

উৎসবে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬ এপ্রিল বৃহস্পতিবার ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা

১৬ এপ্রিল বৃহস্পতিবার ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা

ad300