ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

আমতলীতে শালিস বৈঠকে সংঘর্ষ: আহত ৪, কারাগারে ৩জন

  • প্রকাশের সময় : May 17, 2026 ইং
আমতলীতে শালিস বৈঠকে সংঘর্ষ: আহত ৪, কারাগারে ৩জন ছবির ক্যাপশন: আমতলীতে শালিস বৈঠকে সংঘর্ষ: আহত ৪, কারাগারে ৩জন
ad728

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় শালিস বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির অঙ্গসংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গত শনিবার (১৬ মে) রাতে উপজেলার মানিকঝুড়ি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের বাসিন্দা মোসা. শিল্পী বেগম ও তার খালাতো ভাই শিপন হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার উদ্দেশ্যে বাজারের একটি ঘরে শালিস বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে সাবেক ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, বৈঠক চলাকালে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিন আকন শিল্পী বেগমকে অশালীন ভাষায় গালাগাল করেন। এ সময় স্থানীয় ট্রান্সপোর্ট ব্যবসায়ী বাহাদুর মিয়া এর প্রতিবাদ জানালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে শাহিন আকনের অনুসারীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে শাহ আলম, আবুল বাসার, হাসান ও শহিদুল আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত শাহ আলম ও হাসানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে শাহিন আকন, তার বাবা শানু আকন এবং ভাই শামিম আকনকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

গত রবিবার বিকেলে আটক তিনজনকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৮ দিনের সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা

৫৮ দিনের সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা

ad300