ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Jun 8, 2026 ইং
বরগুনায় ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনায় ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ad728
বরগুনা প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে বরগুনায় তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা "বিতর্কে তারুণ্য" অনুষ্ঠিত হয়েছে। সুবাহ্ তাবাসসুম এর উদ্যোগে তরুণ বিতার্কিক শিক্ষার্থীদের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে চরকলোনী স্পোর্টিং ক্লাব। এছাড়াও সহযোগিতায় ছিল সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন-সেইফ ও আত্মোন্নয়ন মঞ্চ, বরগুনা।

গত সোমবার (৮ জুন) বিকেলে বরগুনার সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত এ আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ক্রীড়া, শিক্ষা, নেতৃত্ব ও সামাজিক সচেতনতা বিষয়ক বিভিন্ন যুক্তি-তর্ক উপস্থাপন করা হয়। তরুণ বিতার্কিকদের যুক্তিনির্ভর বক্তব্য উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের বরগুনা জেলা অ্যাম্বাসেডর সুবাহ তাবাসসুমের সভাপতিত্বে ও যুব রেডক্রিসেন্ট বরগুনা ইউনিটের উপ যুব প্রধান সজীব হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, জেলা কালচারাল অফিসার তানজিলা আক্তার তমা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুনুর রশিদ রিংকু, জেলা ফুটবল কোচ মীর বজলুর রহমান, বরগুনা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এহসান আহমাদ নোমান, আত্মোন্নয়ন মঞ্চের প্রতিষ্ঠাতা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত আয়োজনের উদ্যোক্তা সুবাহ তাবাসসুম বলেন, বিতর্ক চর্চা শিক্ষার্থীদের যুক্তিবাদী, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা ও সংস্কৃতির পাশাপাশি বিতর্কের মতো বুদ্ধিবৃত্তিক কার্যক্রম তরুণদের নেতৃত্ব বিকাশে সহায়ক।

অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বরগুনার অন্যতম ক্রীড়া ব্যক্তিত্ব মীর বজলুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণদের মেধা ও মনন বিকাশে এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এফিডেভিট জালিয়াতি: আমতলীতে ছাত্রলীগ নেতাকে অর্থদণ্ড!

এফিডেভিট জালিয়াতি: আমতলীতে ছাত্রলীগ নেতাকে অর্থদণ্ড!

ad300