ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে চাচা শ্বশুরের আঘাতে জামাতা নিহত!

  • প্রকাশের সময় : Aug 5, 2026 ইং
বরগুনায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে চাচা শ্বশুরের আঘাতে জামাতা নিহত! ছবির ক্যাপশন: বরগুনায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে চাচা শ্বশুরের আঘাতে জামাতা নিহত!
ad728
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের বড়পোটকাখালি এলাকায় পারিবারিক দ্বন্দ্বের জেরে মো. ফোরকান (নিহত) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার (৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে কুপিয়ে ফেলে রাখার একটি ভিডিও ভাইরাল হয় -

স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য মোটর চুরি এবং ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে উপস্থিত তাদের জামাতা মো. ফোরকান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় কয়েকজন জানান, সামান্য বিষয় নিয়ে দুই ভাইয়ের ঝামেলায় পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে জামাতা ফোরকান সেখানে উপস্থিত হন, কিন্তু আক্রোশের জেরে তাকে কুপিয়ে জখম করে ফেলে রাখা হয়!! নিহত ফোরকানের বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেতবুনিয়া গ্রামে বলে জানা গেছে,,

হত্যার খবর পেয়ে তাৎক্ষণিক বরগুনা সদর হাসপাতালে ছুটে যান বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, বরগুনা সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াসী মতিন এবং গৌরীচন্না ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন। তারা নিহতের স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান -

ঘটনার পর স্থানীয় ও মাল্টিমিডিয়ার সাংবাদিকরা সরেজমিনে বরগুনা সদর হাসপাতাল পরিদর্শন করে নিহতের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব বিষয় জানতে পারেন। পুরো হাসপাতালজুড়ে স্বজনদের আহাজারি ও শোকের পরিবেশ বিরাজ করছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছে এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আশা করা যাচ্ছে আগামীকাল বিস্তারিত প্রতিবেদন প্রকাশ হবে।

স্থানীয়দের দাবি, সামান্য পারিবারিক কলহকে কেন্দ্র করে এ ধরনের মর্মান্তিক হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এই প্রতিবেদনে স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য উপস্থাপন করা হয়েছে।।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
আমতলীতে অটোগাড়ি উল্টে এক শিশুর মৃত্যু

আমতলীতে অটোগাড়ি উল্টে এক শিশুর মৃত্যু

ad300