ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি

  • প্রকাশের সময় : Aug 10, 2026 ইং
ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি ছবির ক্যাপশন: আমতলীতে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি #দৈনিক_শেষকথা #বরগুনা_খবর #Daily_Seshkatha_Barguna_News
ad728
সাইফুল্লাহ নাসির, আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুরুল আহসানের অপসারণ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি পোস্ট ও মন্তব্য করছেন। অভিযোগকারীদের দাবি, ফ্যামিলি কার্ডের অস্থায়ী নিয়োগে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, তাঁদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্টদের কয়েকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে নিয়োগের স্বচ্ছতা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নিয়োগপ্রক্রিয়ায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুরুল আহসান প্রভাব বিস্তার করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর সরাসরি বক্তব্য পাওয়া যায়নি! অভিযোগ রয়েছে, মনজুরুল আহসান নিজেও অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন। ৫ আগস্টের পরও তিনি আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্নভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করছেন—এমন অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে একাধিক সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্বে থাকার বিষয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি তালতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তার পাশাপাশি আমতলী সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করছেন। এসব দায়িত্ব পালনের ক্ষেত্রে আর্থিক অনিয়মের অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। এ ছাড়াও ১৬ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির নামে এখনও বিধবা ভাতা দেওয়া হচ্ছে—এমন অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে বলে অভিযোগকারীরা জানান।

ফ্যামিলি কার্ডের নিয়োগপ্রক্রিয়া নিয়ে জানতে চাইলে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ফ্যামিলি কার্ডের অস্থায়ী নিয়োগের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুরুল আহসান ওই কমিটির সদস্য সচিব। নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকর্মী বা তাঁদের স্বজনদের নিয়োগ দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা বিধি অনুযায়ী তদন্ত করা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, ফ্যামিলি কার্ডের মতো একটি সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির জনবল নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত ঘটনা বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

নিয়োগে অনিয়ম, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগ, আর্থিক সুবিধা গ্রহণ কিংবা মৃত ব্যক্তির নামে ভাতা প্রদানের অভিযোগ— উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুরুল আহসান (সাবেক ছাত্রলীগ নেতা)

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পর্ষদের শপথ গ্রহণ

বরগুনা চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পর্ষদের শপথ গ্রহণ

ad300