ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক কর্মশালা

  • প্রকাশের সময় : May 19, 2026 ইং
বরগুনায় ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক কর্মশালা ছবির ক্যাপশন: বরগুনায় ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক কর্মশালা
ad728
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় বরগুনা রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে Plan International Bangladesh ও Manusher Jonno Foundation–এর সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করে আভাস।

উক্ত কর্মশালায় স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন দুর্বার, রেড ক্রিসেন্টসহ বরগুনার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ডিজিটাল গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং অনলাইন নিরাপত্তা বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পাশাপাশি বিষয়ভিত্তিক আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন তারা।

আয়োজনে অংশগ্রহণকারীদের মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা, ভুয়া তথ্য শনাক্তকরণ, ফ্যাক্ট-চেকিং কৌশল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল রাইটস এবং প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক অনলাইন সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

এছাড়া ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং তথ্য যাচাইয়ের ব্যবহারিক বিভিন্ন কৌশল সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল মাধ্যম মানুষের মত প্রকাশের পরিসরকে ব্যাপকভাবে সম্প্রসারিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এখন মতামত প্রকাশ, তথ্য আদান-প্রদান এবং জনমত গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। তবে এর পাশাপাশি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার, অনলাইন হয়রানি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং সাইবার নিরাপত্তাজনিত নানা ঝুঁকিও তৈরি হয়েছে।

স্বাধীনতা প্রকল্পের ফোকাল পারসন প্রদীপ দাস বলেন, মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার হলেও তা দায়িত্বশীলভাবে চর্চা করা প্রয়োজন। ডিজিটাল প্ল্যাটফর্মে মত প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, অন্যের অধিকার ও মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, অনলাইন হয়রানি ও প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে ব্যক্তি ও সমাজ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
১১ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা

১১ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা

ad300