বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে বরগুনায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়। গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি-এর উদ্যোগে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও লেড এশিয়া নেটওয়ার্কের সহায়তায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের শেকড়ের বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সিসা দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সিসার সংস্পর্শ থেকে শিশু-কিশোরসহ সাধারণ মানুষকে সুরক্ষিত রাখার গুরুত্ব তুলে ধরা হয়। সিসাদূষণ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা, পারিবারিক সতর্কতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভার মাধ্যমে সিসাদূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
দৈনিক শেষকথা Seshkatha News