পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় চোরাই দুই বাছুরসহ দুইজনকে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং বাছুর দুটি জব্দ করে। গত ১৭ সেপ্টেম্বর ২০২৬- পাথরঘাটা উপজেলার মুন্সিরহাট বাজারে স্থানীয় লোকজন চোরাই বাছুরসহ মোঃ ফোরকান (৩২) ও মোঃ সোহেল মুন্সি (৪২) নামে দুইজনকে আটক করে পুলিশে খবর দেন ---
খবর পেয়ে, পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে বাছুর দুটির প্রকৃত মালিক শনাক্ত হলে মোঃ ইউনুস হাওলাদার বাদী হয়ে পাথরঘাটা থানায় মামলা করেন। মামলাটি ১৯ সেপ্টেম্বর দায়ের করা হয়, যার নম্বর-২৪; ধারা ৩৭৯/৪১১ পেনাল কোড। আদালতের নির্দেশে মালিকানা যাচাই শেষে বাছুর দুটির প্রকৃত মালিক হিসেবে মোঃ ইউনুস হাওলাদার ও মোঃ ছলেমান হাওলাদারকে শনাক্ত করা হয়। পরে ২৫ সেপ্টেম্বর আইনানুগ প্রক্রিয়া শেষে বাছুর দুটি তাদের প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে পুলিশ।
দৈনিক শেষকথা Seshkatha News