‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বেতাগীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তায় তৎপর প্রশাসন

  • প্রকাশের সময় : Oct 20, 2026 ইং
বেতাগীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তায় তৎপর প্রশাসন ছবির ক্যাপশন: বেতাগীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব, নিরাপত্তায় তৎপর প্রশাসন
ad728

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বরগুনার বেতাগী উপজেলায় উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের প্রার্থনা, অঞ্জলি ও দর্শনার্থীদের ভিড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা পূজা উদ্‌যাপন কমিটি সূত্রে জানা গেছে, এ বছর বেতাগীর একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ৩৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

৩৪টি পূজামণ্ডপে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬৮ জন নারী সদস্যসহ মোট ২১৪ জন সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরাও কাজ করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন জানান, শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদ্‌যাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ হাওলাদার জানান, পূজামণ্ডপগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি টহল দল সার্বক্ষণিক সক্রিয় রয়েছে।

আগামী বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শন

বরগুনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শন

ad300