‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব

বরগুনায় ৫ ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর, মশাল মিছিল ও অগ্নিসংযোগ: আটক ৩০

  • প্রকাশের সময় : Nov 19, 2026 ইং
বরগুনায় ৫ ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর, মশাল মিছিল ও অগ্নিসংযোগ: আটক ৩০ ছবির ক্যাপশন: According to police and local sources, overnight violence across three upazilas in Barguna involved five cocktail explosions, bus vandalism, a torchlight procession, and arson attacks on a BNP office and an Awami League leader's house.
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার তিন উপজেলায় পাঁচটি ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর, মশাল মিছিল, টায়ার জ্বালিয়ে সড়কে অগ্নিসংযোগ এবং বিএনপি অফিস ও আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে জেলার বিভিন্ন স্থান থেকে ৩০ জনকে আটক করেছে পুলিশ। গত বুধবার (১৮ নভেম্বর) রাতভর এসব সহিংস ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে আমতলী উপজেলার শাখারিয়া বাজারসংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে মহাসড়কে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসের জানালার কাচ ভাঙচুর করে মিছিলকারীরা। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসেন জানান, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুরের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌর মাছবাজারের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া বরগুনা সদর উপজেলায় ২৫ থেকে ৩০ জনের একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে হাতে মশাল নিয়ে মিছিল করতে দেখা যায়। বেতাগী উপজেলার গ্রামীণ ব্যাংকের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে, বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম মশিউর রহমান শিহাবের শহরের চরকলোনি এলাকার বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাড়ির কিছু অংশ পুড়ে যায়। এছাড়া পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়ন বিএনপি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই রাতে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিহত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন। নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আমতলী থেকে ১১ জন, বেতাগী থেকে ১০ জন, পাথরঘাটা থেকে ৬ জন, বামনা থেকে ১ জন এবং বরগুনা সদর থেকে ২ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে আটক ব্যক্তির সংখ্যা ৩০।

বরগুনা সদর থানার ওসি আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ জানান, মশাল মিছিলের ভিডিও তারা দেখেছেন। তবে ভিডিওটি বুধবারের কি না, তা যাচাই করা হচ্ছে। মহাবাজারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এদিকে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বরগুনায় জনজীবন স্বাভাবিক রয়েছে। শহরের প্রধান সড়ক, বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। যানবাহন চলাচলেও বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি। লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটলেও জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫১ লাখ টাকার চে

বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫১ লাখ টাকার চে

ad300