নিজস্ব প্রতিবেদক, বরগুনা: ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যে বরগুনায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী হলরুমে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম শাহজাদা, বরগুনা-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও ইসলামী আন্দোলনের নেতা মো. আবদুস সাকুর, বরগুনা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম রতন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ এবং লোকবেতারের পরিচালক মনির হোসেন কামালসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।
আয়োজনে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, সাদাছড়ির ব্যবহার এবং তাঁদের অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
দৈনিক শেষকথা Seshkatha News