‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-কৃষক লীগের দুই নেতাসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার! বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ! বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা! আমতলীতে নূরজাহান স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি তাছলিমা আক্তার বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান! কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা! বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে বরগুনার গীতা রানী: জীবনসায়াহ্নে প্রবীণ সংকট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত! বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন: আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা পাথরঘাটায় বখাটে রফিকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ! বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন! আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২! দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুরোনো মিছিলের ভিডিও ভাইরাল: বিভ্রান্ত না হওয়ার আহ্বান

  • প্রকাশের সময় : Nov 7, 2026 ইং
আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুরোনো মিছিলের ভিডিও ভাইরাল: বিভ্রান্ত না হওয়ার আহ্বান ছবির ক্যাপশন: আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভিডিও ভাইরাল!
ad728

মহিবউল্লাহ কিরন,বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের একটি ভিডিও গত শনিবার ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা শুরু হয়েছে। তবে পুলিশ বলছে, ভিডিওটি নতুন নয়, পুরোনো। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একদল যুবক বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তাদের কারো কারো হাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা যায়। এ সময় তাদের শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে সহ ‘জয় বাংলা’ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

ভিডিওর সঙ্গে দাবি করা হয়, মিছিলটি আমতলীতে হয়েছে এবং মিছিলে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নিয়েছেন। এতে নেতৃত্ব দেওয়ার কথা বলা হয় ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার নেতা নবাব তালুকদারের। তার দাবি, শনিবার সকাল ৯টার দিকে আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছুরিকাটা এলাকায় মিছিলটি হয়েছে। তবে সরেজমিনে ওই এলাকায় খোঁজ নিয়ে ওই সময়ে এমন কোনো মিছিলের তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের কেউ সরাসরি মিছিল দেখেছেন বলে নিশ্চিত করেননি। এ ছাড়া মিছিলের স্থান নিয়েও ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। কেউ বলছেন, মিছিলটি শাখারিয়া স্ট্যান্ড এলাকা থেকে বের হয়ে পটুয়াখালীর দিকে গেছে। আবার কেউ বলছেন, এটি পৌর শহরের ছুরিকাটা এলাকায় হয়েছে। এ বিষয়ে আমতলী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি পুরোনো মিছিলের হতে পারে। সেটিকে নতুন করে আপলোড করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বর্তমানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, অভিযান অব্যাহত আছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় সংযোগ সড়ক না থাকায় অকেজো ‘কালিরতবক চেয়ারম্যান ব্রিজ

বরগুনায় সংযোগ সড়ক না থাকায় অকেজো ‘কালিরতবক চেয়ারম্যান ব্রিজ

ad300