‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব

এইচএসসিতে বরিশাল বিভাগে প্রথম স্থান অর্জন করল বরগুনার মৌমিতা

  • প্রকাশের সময় : Nov 16, 2026 ইং
এইচএসসিতে বরিশাল বিভাগে প্রথম স্থান অর্জন করল বরগুনার মৌমিতা ছবির ক্যাপশন: Umme Hia Moumita, a humanities student of Barguna Government College, who secured the top position in Barisal Division in the HSC 2026 examinations.
ad728

হাফিজ খান, বরগুনা থেকে: কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর মা-মেয়ের দীর্ঘ সংগ্রামের সফল পরিণতি। সেই সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বরগুনা সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী উম্মে হিয়া মৌমিতা। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল বিভাগে তিনি মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৩৩ নম্বর পেয়ে মেধা তালিকায় বরিশাল বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন। এর আগে এসএসসি পরীক্ষায় বরগুনা উপজেলায় প্রথম স্থান অর্জন করে নিজের মেধার স্বাক্ষর রেখেছিলেন তিনি। মৌমিতার এই সাফল্যের পেছনে রয়েছে তাঁর মায়ের নিরলস পরিশ্রম, ত্যাগ ও অনুপ্রেরণা। তাঁর মা ফেরদৌসী আক্তার একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। শিক্ষকতার দায়িত্ব পালনের পাশাপাশি মেয়ের পড়াশোনা, স্বপ্ন পূরণ এবং ভবিষ্যৎ গড়তে তিনি নিরন্তর চেষ্টা চালিয়ে গেছেন। মা-মেয়ের কঠিন সংগ্রাম, আত্মবিশ্বাস ও অধ্যবসায় আজ এনে দিয়েছে কাঙ্ক্ষিত সাফল্য।

মেয়ের এমন অর্জনে আনন্দিত মা ফেরদৌসী আক্তার। তিনি বলেন, মেয়ের এই সাফল্য আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের একটি। মা হিসেবে আমি সবসময় চেয়েছি, সে যেন মানুষের মতো মানুষ হয় এবং নিজের যোগ্যতায় জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। অনেক প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও তাকে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দিয়েছি। আজ তার এই অর্জনে আমার সব কষ্ট সার্থক মনে হচ্ছে। আমি চাই, সে ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে যাক। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে উম্মে হিয়া মৌমিতা বলেন, আমার এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার মায়ের ত্যাগ, ভালোবাসা, পরিশ্রম ও নিরন্তর অনুপ্রেরণার ফল। জীবনের প্রতিটি কঠিন সময়ে মা আমার পাশে ছিলেন। অনেক বাধা ও প্রতিকূলতা পেরিয়ে আজকের এই অবস্থানে আসতে পেরেছি। আমার মা আমার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার মায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। যেসব শিক্ষক আমাকে দিকনির্দেশনা ও সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞ। আমার এই ফলাফল ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। আমি উচ্চশিক্ষা গ্রহণ করে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। ভবিষ্যতে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমার মতো যারা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, তাদের বলতে চাই—স্বপ্ন দেখতে হবে, পরিশ্রম করতে হবে এবং কখনো হাল ছাড়া যাবে না। কারণ চেষ্টা ও আত্মবিশ্বাস থাকলে সফলতা একদিন আসবেই। উম্মে হিয়া মৌমিতার এই অর্জনে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। তাঁর সাফল্য শুধু পরিবারের নয়, বরগুনার শিক্ষাঙ্গনের জন্যও গর্বের বিষয়।

মা ফেরদৌসী আক্তারের ত্যাগ আর মেয়ে মৌমিতার অধ্যবসায়ের এই গল্প প্রমাণ করে সঠিক দিকনির্দেশনা, অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম থাকলে প্রতিকূলতাও সাফল্যের পথ আটকাতে পারে না।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামিসা হত্যার বিচারের দাবিতে আমতলীতে মশাল মিছিল

রামিসা হত্যার বিচারের দাবিতে আমতলীতে মশাল মিছিল

ad300