‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব

কচুরিপানায় আটকে খালের প্রাণ: বেতাগীতে খাল বাঁচাতে স্বেচ্ছাশ্রম | দৈনিক শেষকথা

  • প্রকাশের সময় : Nov 14, 2026 ইং
কচুরিপানায় আটকে খালের প্রাণ: বেতাগীতে খাল বাঁচাতে স্বেচ্ছাশ্রম | দৈনিক শেষকথা ছবির ক্যাপশন: Canal's Life Choked by Water Hyacinths: Voluntary Effort to Save Canal in Betagi | Daily Sesh Katha
ad728

বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ছোপখালী এলাকার কাবিল আকন খালে কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ফয়জুল মালেক সজিব খানের নেতৃত্বে স্থানীয় স্বেচ্ছাসেবীরা খালের কচুরিপানা অপসারণে অংশ নেন। ছোপখালী কাবিল আকন খাল থেকে জলিশা সুইচগেট পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম চলমান রয়েছে। উদ্যোক্তারা জানান, এলাকার শত শত খাল থাকলেও বর্জ্য ও বিভিন্ন ড্রেনের দূষিত পানি, অপরিকল্পিত বাঁধ এবং পানিপ্রবাহে প্রতিবন্ধকতার কারণে খালের পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। এতে নিরাপদ পানি ও পরিবেশ নিয়ে স্থানীয়দের উদ্বেগ বাড়ছে। এ অবস্থায় খালপাড়ের প্রতিটি পরিবারকে অন্তত ১০টি করে কচুরিপানা অপসারণের আহ্বান জানানো হয়েছে। স্থানীয়দের সম্মিলিত অংশগ্রহণে খালটি পরিচ্ছন্ন ও পানিপ্রবাহ সচল রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকলে হোসনাবাদ ইউনিয়নের পরিবেশ উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে ৯৫ বছর বয়সী বৃদ্ধের জমি আত্মসাতের অভিযোগ-

আমতলীতে ৯৫ বছর বয়সী বৃদ্ধের জমি আত্মসাতের অভিযোগ-

ad300