বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন ৬৭ জন পুলিশ কর্মকর্তা। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বরগুনা সদর উপজেলার কৃতী সন্তান সিরাজুল ইসলাম খান।তিনি উপজেলার লতাবাড়িয়া গ্রামের মরহুম আবদুর রহমান খানের পুত্র। সিরাজুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমকম ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০১০ সালে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পান। সর্বশেষ গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে তিনি বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন। তার এ পদোন্নতিতে বরগুনার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তার কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।
ছবি: সংগৃহীত।
দৈনিক শেষকথা Seshkatha News