‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-কৃষক লীগের দুই নেতাসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার! বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ! বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা! আমতলীতে নূরজাহান স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি তাছলিমা আক্তার বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান! কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা! বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে বরগুনার গীতা রানী: জীবনসায়াহ্নে প্রবীণ সংকট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত! বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন: আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা পাথরঘাটায় বখাটে রফিকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ! বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন! আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২! দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

এইচএসসিতে শূন্য পাস: বরগুনার দুই প্রতিষ্ঠানসহ বরিশাল বোর্ডের ১১ কলেজকে শোকজ

  • প্রকাশের সময় : Nov 4, 2026 ইং
এইচএসসিতে শূন্য পাস: বরগুনার দুই প্রতিষ্ঠানসহ বরিশাল বোর্ডের ১১ কলেজকে শোকজ ছবির ক্যাপশন: এইচএসসিতে শূন্য পাস: বরগুনার দুই কলেজসহ বরিশাল বিভাগের ১১ প্রতিষ্ঠানকে শোকজ!
ad728

বরিশাল প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় বরগুনার দুই শিক্ষাপ্রতিষ্ঠানসহ বরিশাল বিভাগের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। নোটিশ পাওয়া বরগুনার প্রতিষ্ঠান দুটি হলো বেতাগী উপজেলার কদভানু মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ এবং পাথরঘাটা উপজেলার হোগলাপাশা কলেজ। গত সোমবার (২ নভেম্বর) রাতে বরিশাল শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন প্রতিষ্ঠানগুলোকে শোকজ নোটিশ দেন। মঙ্গলবার (৩ নভেম্বর) বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আলোচনা- সমালোচনা শুরু হয়। বোর্ড সূত্রে জানা যায়, বরিশাল বিভাগের পাঁচ জেলার ১১টি প্রতিষ্ঠানের মধ্যে পটুয়াখালী ও ভোলার তিনটি করে, বরগুনা ও পিরোজপুরের দুটি করে এবং ঝালকাঠির একটি প্রতিষ্ঠান রয়েছে। নোটিশে প্রতিষ্ঠানগুলোর প্রথম ও সর্বশেষ স্বীকৃতিপত্র, হালনাগাদ পরিচালনা কমিটির তথ্য এবং বিগত পাঁচ বছরের ফলাফলের তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সভাপতিকে সঙ্গে নিয়ে প্রধান শিক্ষক বা অধ্যক্ষকে আগামী ১০ নভেম্বর বোর্ডে সশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষায় শতভাগ অকৃতকার্য হওয়ার কারণ অনুসন্ধান এবং প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান ও সার্বিক কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবে এ নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

ad300