ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বরগুনায় ক্যাবের র‍্যালি ও প্রতিবাদ সভা

  • প্রকাশের সময় : Mar 15, 2026 ইং
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বরগুনায় ক্যাবের র‍্যালি ও প্রতিবাদ সভা ছবির ক্যাপশন: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বরগুনায় ক্যাবের র‍্যালি ও প্রতিবাদ: প্রেসক্লাবের সামনে থেকে
ad728
সোহাগ হাওলাদার, বরগুনা: বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরগুনায় র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরগুনা জেলা শাখার উদ্যোগে বরগুনা প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাব চত্বরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়।

সভায় ক্যাব বরগুনা জেলা শাখার সভাপতি জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার দাস। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বক্তব্যে অ্যাডভোকেট সঞ্জীব কুমার দাস বলেন, বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মজুতদারির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং বাজার ব্যবস্থাপনায় নিয়মিত তদারকি জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে জাকির হোসেন মিরাজ বলেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও কৃত্রিম সংকট সৃষ্টির কারণে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়ছেন। তিনি বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এসময় ক্যাবের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ