ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বরগুনায় র‌্যালি- বৃক্ষরোপণ-নাটিকা ও মহড়া

  • প্রকাশের সময় : Mar 10, 2026 ইং
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বরগুনায় র‌্যালি- বৃক্ষরোপণ-নাটিকা ও মহড়া ছবির ক্যাপশন: জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বরগুনায় র‌্যালি- বৃক্ষরোপণ-নাটিকা ও মহড়া
ad728
দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় উদযাপিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬।

মঙ্গলবার (১০ মার্চ) বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি, সচেতনতামূলক নাটিকা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান, সিপিপির টিম লিডার জাকির হোসেন মিরাজ এবং জাগো নারী’র প্রধান নির্বাহী হোসনে আরা হাসিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে টেকসই দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভা শেষে জাগো নারী বাস্তবায়িত এসিটি-২ প্রকল্পের সহযোগিতায় গৌরিচন্না ও ফুলঝুরি ইউনিয়নের বিষখালী ও বুড়িশ্বর ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক নাটিকা ‘অবহেলার সমাধি’ মঞ্চস্থ করা হয়।

নাটিকায় দুইটি পরিবারকে কেন্দ্র করে দুর্যোগপূর্ব প্রস্তুতি, আগাম সতর্কবার্তা, উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগ সহনশীল সম্প্রদায় গঠনের গুরুত্ব তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় বাস্তবধর্মী মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণ অংশ নেন।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, এ ধরনের কর্মসূচি তরুণ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলায় সচেতন ও দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে।

এতে সিপিপি, যুব রেডক্রিসেন্ট, স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি:

বরগুনায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি:

ad300