বরগুনা প্রতিনিধি : বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২১ জুন) দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমীন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান এবং কমিউনিটি রেডিও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামালসহ স্থানীয় পত্রিকার সম্পাদকবৃন্দ। সভা পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর তাজওয়ার। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উক্ত সভায় জেলার বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি জেলা শহরে একটি শিশু পার্ক নির্মাণ, পর্যটন কেন্দ্রের উন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের আগামী তিন বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে আলোচনা হয়। এছাড়া জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন বিভিন্ন প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
দৈনিক শেষকথা Seshkatha News