ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

  • প্রকাশের সময় : Jul 12, 2026 ইং
বরগুনায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত ছবির ক্যাপশন: বরগুনায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
ad728
মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান-

বরগুনা প্রতিনিধি (মহিবুল্লাহ কিরন): "তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বরগুনার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় গত রোববার (১২ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহমুদুল হক আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পুষ্টি নিশ্চিত করার মাধ্যমে তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব। একই সঙ্গে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।

আলোচনা সভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা কার্যক্রমের সম্প্রসারণ, মা ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পরিবার পরিকল্পনা বিভাগের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় মাদকবিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠ

বরগুনায় মাদকবিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠ

ad300