ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় রাতের আঁধারে ভিজিডি কার্ড বাছাইয়ে অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : Jun 2, 2026 ইং
বরগুনায় রাতের আঁধারে ভিজিডি কার্ড বাছাইয়ে অনিয়মের অভিযোগ ছবির ক্যাপশন: বরগুনায় রাতের আঁধারে ভিজিডি কার্ড বাছাইয়ে অনিয়মের অভিযোগ
ad728
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নে ইউএনও’র অনুপস্থিতিতে রাতের আঁধারে গোপনে ভিজিডি কার্ড বাছাইয়ের ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় হতদরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত বিজিডি (ভিজিডি) কার্ড বাছাইয়ে চরম অনিয়মের অভিযোগ উঠেছে বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নে। নিয়ম অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে স্বচ্ছ প্রক্রিয়ায় কার্ড বাছাই করার কথা থাকলেও, বাস্তবে ঘটেছে তার উল্টো।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রাতে ইউনিয়ন পরিষদ সচিব ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে প্রভাবশালী মহলের উপস্থিতিতে গোপনে বিজিডি কার্ডের তালিকা চূড়ান্ত করা হয়। এ সময় ইউএনও অনুপস্থিত ছিলেন এবং বাছাই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কমিটির সদস্যদের পরিবর্তে শুধুমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিবের উপস্থিতিতে এই কার্যক্রম সম্পন্ন হয়। স্থানীয়দের অভিযোগ, বাছাই প্রক্রিয়ায় ব্যাপক স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে। প্রকৃত অসহায় ও দুস্থদের বাদ দিয়ে প্রভাবশালী নেতাদের আত্মীয়স্বজন ও সচ্ছল ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান, সরকারি সহায়তার নামে এমন অনিয়ম ও দুর্নীতির ফলে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন। রাতের বেলা অফিস খুলে গোপনে তালিকা তৈরির বিষয়টি অনৈতিক ও চরম দুর্নীতির শামিল বলে মনে করছেন সচেতন নাগরিকরা। এ বিষয়ে বরগুনা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তৃণমূল পর্যায়ে সরকারি সহায়তার স্বচ্ছতা নিশ্চিত করতে এবং প্রকৃত দুস্থদের অধিকার রক্ষায় এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এলাকাবাসী। সেইসঙ্গে দায়ীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
আমতলীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ৫

আমতলীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ৫

ad300