ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপের দাবি বরগুনা পৌরবাসীর:

  • প্রকাশের সময় : Jul 10, 2026 ইং
জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপের দাবি বরগুনা পৌরবাসীর: ছবির ক্যাপশন: জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপের দাবি বরগুনা পৌরবাসীর:
ad728
নিজস্ব প্রতিবেদক: বরগুনা পৌর শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং অপরিকল্পিত নগর ব্যবস্থাপনার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সামান্য বৃষ্টিতেই শহরের প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকার অনেকাংশ পানিতে তলিয়ে যায়। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। এ পরিস্থিতিতে একটি আধুনিক, সুন্দর ও বাসযোগ্য শহর গড়ে তুলতে দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত উদ্যোগ গ্রহণের জোর দাবি জানিয়েছেন বরগুনা পৌরবাসী। তাদের দাবি, জরুরি ভিত্তিতে শহরের প্রধান সড়ক ও অলিগলির ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও সম্প্রসারণ করতে হবে। পাশাপাশি জোয়ার ও বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য আধুনিক স্লুইস গেট, পাম্পিং স্টেশন এবং কার্যকর পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। পৌরবাসীর মতে, বছরের পর বছর একই সমস্যার কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জলাবদ্ধতার ফলে পরিবেশ দূষণ, মশাবাহিত রোগের বিস্তার এবং শিশুদের স্বাস্থ্যঝুঁকি দিন দিন বাড়ছে। তাই স্থায়ী সমাধানে পরিকল্পিত নগর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিকল্প নেই।

কর্তৃপক্ষের প্রতি বিনীত কিন্তু জোরালো আহ্বান জানিয়ে পৌরবাসী বলেন, জনগণের এই দীর্ঘদিনের দুর্ভোগ বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। তারা বলেন, নাগরিক হিসেবে করের অর্থের বিনিময়ে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর পাওয়ার অধিকার তাদের রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৯ জুন ২০২৬ রোজ মঙ্গলবারের প্রকাশিত দৈনিক শেষকথা:

৯ জুন ২০২৬ রোজ মঙ্গলবারের প্রকাশিত দৈনিক শেষকথা:

ad300